1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মসজিদে বিস্ফোরণ তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মসজিদে বিস্ফোরণ তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের এমডি আলী মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তিতাসের এমডি আলী মো. আল মামুন। এ সময় তিতাসের গাফিলতির কারণেই মসজিদে এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় মুসল্লিরা।

মুসল্লিদের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের সেদিন তিনি আশ্বস্ত করেছিলেন, মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিতাসের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। মুসল্লিদের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার ( ৪ সেপ্টেম্পর) রাত সাড়ে ৮টার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন