1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হতদরিদ্র শতাধিক পরিবার পেল জীবাণুনাশক উপকরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

হতদরিদ্র শতাধিক পরিবার পেল জীবাণুনাশক উপকরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৯৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।

করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুরে দিন মজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে বন্ধুমহল ঐক্য সংঘের পক্ষ থেকে কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় ও পূর্বমাইজপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়। এতে প্রায় ১০০ পরিবার বিনামূল্যে এসব উপকরণ পেয়েছেন। বিনামূল্যে এসব জীবনুনাশক সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।

এসম উপস্থিত ছিলেন বন্ধুমহল ঐক্য সংঘের সহ-সভাপতি রাসেল হাওলাদার, সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত আকন ও কোষাধ্যক্ষ সাব্বিরসহ অনেকেই।

জানতে চাইলে বন্ধুমহল ঐক্য সংঘের সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার বলেন, হতদরিদ্র নিন্ম আয়ের এসব মানুষ দিন আনে দিন খায়। তারা এসব উপকরণ সংগ্রহ করতে না পারায় তাদের মাঝে বিনামূল্যে এসব জীবনুনাশক সামগ্রী বিতরণ করা হয়। আমাদের সংগঠনের বন্ধুরা এতে আর্থিকভাবে সহযোগীতা করেছেন। আমি তাদের সাবাইকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য। পাশাপাশি আগামীতেও আমাদের এই সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন