1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ওএমএসের ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে ওএমএসের ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ১৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আবু বক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা, বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে মাদারীপুর জেলার  শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আবু বক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য  ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্ধার করে।

বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, ঘটনাটি আমি শুনছি। মাসুম মোল্লা বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন। এখন যুবলীগ করেন তবে এখনো কোনো কমিটি করা হয় নাই।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঐ বাজরে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। আমরা রাতেই সেখানে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন