1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও মেরামতের নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা ও মেরামতের নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের সব মসজিদে বিশেষ করে যেসব মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, সেসব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরিভিত্তিকে পরীক্ষা ও মেরামতের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এমন নির্দেশের পর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরিভিত্তিতে পরীক্ষা ও মেরামতের আহ্বান জানানো হয়েছে।

শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৩৭ জন দগ্ধের মধ্যে এখন পর্যন্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ ২৪ জনের মুত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন