1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে পদ্মায় বিলীন আরও একটি স্কুল ভবন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শিবচরে পদ্মায় বিলীন আরও একটি স্কুল ভবন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ১২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পদ্মা নদীর ভাঙনে মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলের আরও একটি স্কুল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটি নদীগর্ভে চলে যায়। বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়টিতে ওই এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিল।

এ বছরের বন্যায় একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি নদীতে বিলীন হয়েছে।

এছাড়াও চলতি বছরের বন্যায় চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের ৩ তলা ভবনটিও বিলীন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকাটি পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার রাতে বিদ্যালয়টি নদীতে চলে গেলে চরম আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক , বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন ও কাজীরসুরা বাজারের দোকানপাট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন/চার দিন ধরে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে পদ্মায়। ভাঙন বৃদ্ধি পেয়েছে পদ্মার চরাঞ্চলে। গত রাতে ভেঙে যাওয়া বিদ্যালয়টিতে চরের ২ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করতো। বিদ্যালয়টির আশপাশের স্থাপনাগুলো ভাঙনের ঝুঁকিতে থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, মঙ্গলবার গভীর রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়েছে। বিকেলেও ইউএনও, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করেছিল। তখনও স্কুলটি ছিল। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন