1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা মোকাবিলায় ৫০ লাখ রুপি দিলেন শচীন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনা মোকাবিলায় ৫০ লাখ রুপি দিলেন শচীন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৬০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনভাইরাস কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সামিল হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। করোনা মোকাবিলায় ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দান করেছেন ৫০ লাখ ভারতীয় রুপি।

বুধবার (২৫ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা তহবিলে ২৫ লাখ ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর তহবিলে এ অর্থ দান করেছেন তিনি।

দান করেই থেমে যাননি শচীন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন সতর্কতার বাণী। কীভাবে হাত ধুলে জীবাণু ধ্বংস হবে, একে অপরের থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে, কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

শচীন ছাড়াও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি কলকাতার একটি সংস্থার সঙ্গে মিলে দান করেছেন ৫০ লাখ রুপি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টিন হোম করারও প্রস্তাব দেন তিনি।

এছাড়া গুজরাটের পুলিশকে দিয়েছেন ৪ হাজার মাস্ক দিয়েছেন পাঠান দুই ভাই ইরফান ও ইউসুফ। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১ লাখ রুপি দিয়েছেন পুনের একটি এনজিওকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন