1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীসহ ২ গৃহবধুকে মারপিট করায় থানায় অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীসহ ২ গৃহবধুকে মারপিট করায় থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রীসহ ২ গৃহবধুকে ঈদেরদিন শনিবার মারপিট করায় থানায় অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘী গ্রামের জনৈক ফজলু ফকির এর ছেলে হযরত আলী ফকির (৩৬), আব্দুল গফুর ফকির এর ছেলে আঃ রহিম ফকির (২৭), মৃত: সিরাজ ফকির এর ছেলে ইদ্রিস ফকির (৫৮) ও আব্দুল গফুর ফকির (৪৮) বতর্মান মহামারী করোনা ভাইরাস এর সরকারি নিদের্শ উপেক্ষা করে গ্রামের মধ্যে তথা কথিত ওছলগাড়ী আলিয়ারহাট হাতিবান্ধা পীর সাহেব নিয়ে এসে জন সমাগম, আপ্যায়ন সহ মসজিদের ব্যবহৃত চর্ট নিয়ে এসে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে আসছে। এর প্রেক্ষিতে এই গ্রামের মৃত: রহিম উদ্দিন ফকির এর ফেলে গোফফার ফকির বাঁধা নিষেধ করে। এর প্রেক্ষিতে হযরত আলী ফকির গং ক্ষিপ্ত হয়ে ইং ০১ আগষ্ট সন্ধ্যা ৫.৪৫ ঘটিকার সময় অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় ১ স্কুল ছাত্রী সহ ২জন গৃহবধু আহত হয়। আতরা হচ্ছেন গোফফার এর স্ত্রী মোছাঃ খাতিজা বেগম (৩৬), মেয়ে স্কুল পড়–য়া শিক্ষার্থী মোছাঃ শারমিন আক্তার (১৪) ও মা বুলি বেগম (৭০)। এ ব্যাপারে গোফ্ফার বলেন, করোনা কারণে আমি প্রতিপক্ষদেরকে বাঁধা নিষেধ করেছি, কিন্তু প্রতিপক্ষরা পীরের দোহায় দিয়ে আপ্যয়ন, জন সমাগম সহ বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি করে আসছে। যা অত্র গ্রামের সকলেই জানে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন