1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিজেন্টে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে রিট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

রিজেন্টে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে রিট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড- ১৯ এর রিপোর্ট নিয়ে বেসরকারি রিজেন্ট হাসপাতালের প্রতারণায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ, তাদের টাকা ফেরত এবং অন্তবর্তীকালীন ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মানবাধিকার সংগঠন চিলেড্রেন চ্যারিটি ফাউন্ডশের পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম রবিবার বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করেন।

ইশরাত হাসান দেশ রূপান্তরকে জানান, কার্যতালিকায় আসলে আবেদনের ওপর শুনানি হতে পারে।

তিনি জানান, রিজেন্ট হাসপাতাল ছাড়াও অন্যান্য যেসব প্রতিষ্ঠানে কোভিড টেস্টের নামে লোকজন প্রতারিত হয়েছেন তাদেরও টাকা ফেরত এবং অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালে রোগীদের নিকট থেকে অতিরিক্ত বিল আদায় বন্ধে একটি তদারকি সেল গঠন, দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশ এবং প্রতিটি থানায় স্বাস্থ্য তদারকি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

এর আগে গত ১৯ জুলাই এ-সংক্রান্ত আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বেসরকারি রিজেন্ট হাসপাতালের জালিয়াতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণের ঘোষণা চাওয়া হয়।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশ্যে ৪৮ ঘন্টার সময় দিয়ে এ নোটিশ পাঠানো হয়। এ নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে আসেন আইনজীবী।

গত ৬ জুলাই রাতে রিজেন্ট হাসপাতালে অভিযান চালানোর পর সেখানে করোনার রিপোর্ট জালিয়াতির প্রমাণ পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরদিন হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরশাখার কার্যক্রম বন্ধের ঘোষণার পাশাপাশি উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। ১৫ জুলাই ভোরে সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন