1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার ভুয়া রিপোর্টসহ প্রতারক গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

করোনার ভুয়া রিপোর্টসহ প্রতারক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুমিল্লায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে মোরশেদ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার কুমিল্লার চান্দিনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা বাজার এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টসহ ভুয়া সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সিলমোহর তৈরি করার অভিযোগে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। সে দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি স্ক্যানার, একটি ইন্টারনেট মডেম, একটি পেনড্রাইভ, তিনটি মোবাইল, দুটি ভুয়া করোনা সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, মোরশেদ করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রদানের নামে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। করোনাভাইরাসের প্রতিটি সার্টিফিকেট তৈরির জন্য সে লোকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এছাড়াও সে সব ধরনের ভুয়া সার্টিফিকেট (যেমন এসএসসি/দাখিল, এইচএসসি, অনার্স, মাস্টার্স), টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র ও জাল সিলমোহর তৈরি করে প্রতারণার মাধ্যমেও অর্থ হাতিয়ে নেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন