1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শপথ নিলেন দুই নব-নির্বাচিত সংসদ সদস্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

শপথ নিলেন দুই নব-নির্বাচিত সংসদ সদস্য

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সদ্য জয়ী হওয়া বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) আসনের শাহিন চাকলাদার। তারা দুজনই উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয়কে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মো. নাসির উদ্দিন এবং এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে ওই দুজন সংসদ সদস্য নির্বাচিত হন। যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা মৃত্যুবরণ করায় ২৮ জানুয়ারি ওই আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন