1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে থাকছেন না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে নতুন  সিজনে মিথিলার পরিবর্তে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সিরিজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর থেকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে। বরাবরের মতো নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। পাশাপাশি নতুন সিজনে সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবির মতো অভিনয়শিল্পীরাও যুক্ত হয়েছেন।

মিথিলার অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন। একাডেমিক ও গবেষণার ব্যস্ততার কারণে দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে নতুন সিজনে শায়লা চরিত্রে দেখা যাবে না তাঁকে।

এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো বিষয় তিনি নিশ্চিত করতে পারবেন না।

চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ সিরিজটির দৃশ্যধারণ শেষ হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে অর্থ পাচারের জগতে প্রভাবশালী হয়ে ওঠা এক ব্যক্তির চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন এবং পরের বছর আসে দ্বিতীয় সিজন। দ্বিতীয় সিজনের শেষ দৃশ্যে মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি দর্শকদের মনে নতুন কৌতূহল তৈরি করেছিল, যার উত্তর মিলতে পারে আসন্ন তৃতীয় সিজনে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন