1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের জন্য সাংবাদিকের অভিনব সহযোগিতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

মাদারীপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের জন্য সাংবাদিকের অভিনব সহযোগিতা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ১৪৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সময় টিভি সাংবাদিক সঞ্চয় কর্মকার অভিজিৎ ও বার্তা24 সাংবাদিক রফিকুল ইসলাম রাজা

স্টাফ রিপোর্টার-মাদারীপুর।।

করোনার ঝুঁকিতে রয়েছে মাদারীপুর জেলা। বন্ধ করে দেয়া হয়েছে জেলার সকল দোকানপাট। শুধু নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব বন্ধ থাকায় কিছু কিছু সমস্যা থেকেই যাচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর জন্য সময় টেলিভিশনের সাংবাদিক সঞ্জয় কর্মকার অভিজিৎ মোবাইল রিচার্জ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি তার ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন।এছাড়াও শিবচরের এক সাংবাদিক রফিকুল ইসলাম রাজা একই নিয়মে হোম কোয়ারেন্টিনে থাকা প্রত্যেক ব্যাক্তির জন্য ত্রিশ টাকা করে মোবাইল রিচার্জ বরাদ্দ করেছে।

সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান,’ বাজারঘাট বন্ধ। সবচেয়ে দরকারি মোবাইল রিচার্জের দোকানও বন্ধ। হোম কোয়ারেন্টিনে থাকা মানুষেরা মোবাইল রিচার্জ নিয়ে বিড়ম্বনায় পরতে পারেন। এই চিন্তা থেকে তাদের জন্য মোবাইল রিচার্জের সুবিধা দেয়ার কাজটি শুরু করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য ৫০ টাকা করে মোবাইল রিচার্জ বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ফেসবুকে এমন ঘোষণা দেয়ার পর অনেকেই সাহায্য চাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৪শ’ জনকে ৫০ টাকা করে রিচার্জ করে দেয়া হয়েছে। যাদের বেশির ভাগই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সঞ্জয় কর্মকার অভিজিৎ বলেন,’করোনার ঝুঁকিতে রয়েছে মাদারীপুর। এরমধ্যে শিবচর সর্বোচ্চ ঝুঁকিতে। সেখানকার ৪ টি এলাকার প্রায় ৭৮ হাজার মানুষ অবরুদ্ধ। এছাড়াও পুরো জেলায় বন্ধ রয়েছে হাটবাজারের দোকানপাট। এ অবস্থায় বিপদগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মোবাইল রিচার্জের মাধ্যমে সামান্য সহযোগিতা করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন,’ আমার এক মাসের পুরো বেতনের টাকাটা আমি এই কাজে ব্যয় করবো।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন