1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয়

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে হওয়া মামলায় জামায়াতে ইসলামীর সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার হওয়ার পর রেমিট্যান্স শাটডাউনের ‘টুকটাক হুমকি’ আসে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে।

তাদের মতে, আখতারুজ্জামান বিমানবন্দরে প্রবাসীদের পক্ষে আওয়াজ তুলেছেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা ও ভোগান্তি নিয়ে কথা বলেছেন। ফলে সাবেক এই সেনা কর্মকর্তার গ্রেফতারকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষিপ্তভাবে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দেন কিছু প্রবাসী।

এই অবস্থায় অনেকেই মনে করেছিলেন, চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বা প্রবাসী আয়ে আশঙ্কাজনকভাবে ভাটা পড়তে পারে।

কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

F
আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনায় এভাবেই ভিডিও বার্তায় রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেন কিছু প্রবাসী

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। এদিকে গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসজুড়ে ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যার পরিমাণ ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন