1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

আবু রায়হান চৌধুরী রকি, পঞ্চগড়।।
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন এর কাজ শুরু করেছিলেন। আর কোন সরকার এর প্রয়োজনীয়তা মনে করেন নাই। তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে।

শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড়ে ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ) শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন বন্দরমনি ও বোয়ালমারী নামক স্থানে করতোয়া নদীর ডান তীর বরাবর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী উল্লেখ করে এসময় মন্ত্রী আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্যা ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকার নদী পাড়ের মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা করে নদীর পার রক্ষা বাধ নির্মানে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতনীদের তীর্থস্থল হিসেবে বারূনি স্নান ঘাট নির্মিত হচ্ছে, যেখানে নির্বিঘ্নে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন