1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন

নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর ।।
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আজকে তাদের এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি এই জাতিকে আগামীদিনে আরও বড় ধরনের খেসারত দিতে হবে। তিনি নেতাকর্মীদেরকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক থাকার আহবান জানান।

সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, সহ সভাপতি ও পুর্ব থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও দক্ষিণ থানা শ্রমিক দলের সভাপতি মো. হারুনুর অর রশিদ হারুন, সহ-সাধারণ সম্পাদক মো. সুজন আহমেদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শাহিন, সাদিকুর রহমান হীরা, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, কোষাধ্যক্ষ মো. জহুরুল হক, সহ-কোষাধ্যক্ষ মো. মোসাব্বির আহমেদ জুয়েল, সহ-প্রচার সম্পাদক মো. সুজন শেখ, শহর শ্রমিক দলের সভাপতি মো. হারুন অর রশিদ রতন, সদস্য সচিব মো. জাহিদ হোসেন জনি প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন