1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে - যুগ্ম সচিব ফরিদ আহমেদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ

তেরখাদা সংবাদদাতা।।
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্য সচিব শেখ ফরিদ আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্যে নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্নগুলো বড় হোক, চেষ্টা হোক দৃঢ়, আর ভবিষ্যত হোক উজ্জ্বল। তিনি বলেন ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। তিনি আজ ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, সরকারি নর্থ খুলনা কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু ও কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মদ। কলেজের প্রভাষক মোঃ শারাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক এস, এম মোস্তাক আহমেদ, পানতিতা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওসমান গণি,ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান ও শিক্ষার্থী মিথিলা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন