1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরের রাজৈরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাজৈর উপজেলার সানেরপাড় এলাকার মেসার্স এস আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মায়া আক্তার যুথি ওরফে জ্যোতির দখল থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মায়া আক্তার যুথি ওরফে জ্যোতি বরিশাল নগরীর কোতয়ালী থানার রসুলপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন