1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ আগস্ট)সকালে মাদারীপুর জোনের মস্তফাপুর শাখার হল রুমে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই এনজিওর মাদারীপুর জোনাল ম্যানেজার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন দুধখালী ইউনিয়নের ইউপি সদস্য মো. ফজলে, সমাজসেবক ছোবাহান মৃধা, ডাক দিয়ে যাই মাদারীপুর শাখার এলাকা ব্যবস্থাপক এ. মজিদ খন্দকার এবং মস্তফাপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
পরে মস্তফাপুর শাখার গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে ১৫শো গাছের চারা বিতরণের কার্যাক্রমের উদ্বোধন করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন