1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

তেরখাদা সংবাদদাতা।।
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজগড়া ইউনিয়নের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর লস্কর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মু. ইনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর লস্কর বলেন, বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলা ও উন্নয়নবঞ্চিত অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অতীতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ের সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।”
তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থীদের পাঠদানের স্থান নয়; এটি একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি।
জাহাঙ্গীর লস্কর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানটির সামগ্রিক শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।স্থানীয়দের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি কাটিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় নতুন গতি পাবে। পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যালয়টি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন