1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক।।
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্ট। মহাদেশীয় এই লড়াইয়ের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের এই স্কোয়াডই খেলবে এশিয়ান গেমসেও।

নারী এশিয়া কাপ ও নারী এশিয়ান গেমস কাছাকাছি সময়ে হবে বলে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে দুই টুর্নামেন্টের জন্য একটা দলই ঘোষণা করেছে। নিগার সুলতানা জ্যোতি এই দুই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

আসন্ন এ দুই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে ব্যাটারদের মধ্যে আছেন শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌসরা। বোলিংয়ে অভিজ্ঞ স্পিনার নাহিদ আক্তার থাকছেন। তাঁর কাঁধে থাকছে সহকারী অধিনায়কের দায়িত্ব। এছাড়া স্পিনারদের মধ্যে আরও আছেন সানজিদা আক্তার মেঘলা, লেগস্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন, সুলতানা খাতুন।

পেসার হিসেবে দলে থাকছেন মারুফা আক্তার, রিতু মনি এবং ফারিহা ইসলাম তৃষ্ণা। ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ দল-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার,
রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আকতার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন