1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট, বিশ্বাসের এক বছর, সেবার অঙ্গীকার আজীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে আইকনিক কেয়ার পয়েন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় মাদারীপুর পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে আইকনিক কেয়ার পয়েন্টের এক বছরের পথচলা, সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আইকনিক কেয়ার পয়েন্ট মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মানুষের আস্থা অর্জন এবং মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য।
আইকনিক কেয়ার পয়েন্টের সেবার মধ্যে রয়েছে—ট্যুর অ্যান্ড ট্রাভেলস, পাত্র-পাত্রীর পরিচয় ও বৈবাহিক সম্পর্ক স্থাপনে সহযোগিতা, চাকরির ব্যবস্থা, জমি ক্রয়-বিক্রয়, রেন্ট-এ-কারসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম। সময়ের সঙ্গে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।
বক্তারা আরও বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রম নয়, মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং নির্ভরযোগ্য সেবা দেওয়ার প্রত্যয় নিয়েই আইকনিক কেয়ার পয়েন্টের পথচলা। প্রতিষ্ঠার প্রথম বছরেই মানুষের যে আস্থা ও ভালোবাসা প্রতিষ্ঠানটি পেয়েছে, তা আগামী দিনের পথচলায় আরও দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শুভানুধ্যায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আইকনিক কেয়ার পয়েন্টের পক্ষ থেকে বলা হয়, ‘সেবাই আমাদের মূল লক্ষ্য, আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য।’ মানুষের আস্থা ও সন্তুষ্টিকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন