1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় জড়িত সাব্বির হোসেন হৃদয় (২৬) নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আঃ জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই ইউনিটটি সাব্বির হোসেন হৃদয়ের ভাড়া নেওয়া বসতঘর বলে জানায় পুলিশ।
পরে ওই কক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়। অভিযানের সময় সাব্বির হোসেন হৃদয় পলাতক ছিলেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও আগ্নেয়াস্ত্রের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
জেলা পুলিশ বলছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন