1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা (খুলনা) সংবাদদাতা

আজ ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ১১দলীয় ঐক্য, তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ শূরা সদস্য ও খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স. ম এনামুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওলানা গোলাম রব্বানী, এনসিপির সভাপতি এম এ কাদের, ডাঃ মাহফুজুর রহমান, মাস্টার আখতার ফারুক, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রকিব, মাস্টার আহসান হাবিব লুনা, আহসান হাবিব টুকু, মাওলানা ইবাদুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, সিকদার মাসুদুর রহমান, এম এইচ রহমাতুল্লাহ, মোল্যা বোরহান উদ্দিন, মোঃ আল আমিন, মাওলানা সাজ্জাদুল ইসলাম। সমাবেশে এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক গণ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন