1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

লাইভনিউজ ডেস্ক:-
  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ও বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই সালমান রহমান, এসআই সুমন খান, এসআই রায়হান কবির নাঈমসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীনদী ও বাহাদুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— রবিউল মুন্সী (৩২), বাহেরচর শ্রীনদী এলাকার আব্দুল জব্বার মুন্সীর ছেলে; মিন্টু হাওলাদার (৪৭), চর ঘুন্সী এলাকার মৃত মিনাজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং সোহরাব চৌকিদার (৬০), পশ্চিম বাহাদুরপুর এলাকার মৃত কিনাই চৌকিদারের ছেলে। তারা সবাই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “মানবপাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মানবপাচার, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন