1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি দেশজুড়ে হঠাৎ বোমা আতঙ্ক, নেপথ্যে কী? ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ওয়ানপ্লাস ৭০০০ এমএএইচ ব্যাটারির অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন আনল ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার করেন? চোখের সুরক্ষায় বদলান এই ৫ সেটিংস অর্থকষ্টে বিশ্বকাপ ট্রফি বিক্রি, বিতর্কের মুখে এই ফুটবলার সস্তা ও মুখরোচক স্ট্রিট ফুড নিয়ে বাড়ছে সচেতনতা নবীজির প্রথম সহচরী হজরত খাদিজা (রা.)-এর অনন্য জীবন

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক..
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মের আওতায় কনস্যুলার কর্মকর্তারা চাইলে আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড দাবি করতে পারবেন।

শুক্রবার (৩১ জুলাই) মার্কিন ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অবৈধ অভিবাসন ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা রোধ করতে আগামী ৩ আগস্ট থেকে এই কঠোর নীতি কার্যকর করছে। তবে এই নিয়মটি মূলত বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

এর আগে পরীক্ষামূলক (পাইলট) কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, পাইলট কর্মসূচির সময় বন্ডের আওতায় পড়া প্রায় অর্ধেক আবেদনকারীই অর্থ জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন, যার ফলে তালিকাভুক্ত দেশগুলোর পর্যটন ও ব্যবসায়িক ভিসা ইস্যুর হার ৮৩ শতাংশ পর্যন্ত কমে যায়।

নতুন নিয়মে সর্বনিম্ন ৫ হাজার ডলারের বিকল্পটি বাতিল করে ১০ হাজার এবং ২০ হাজার ডলারের দুটি বিকল্প রাখা হয়েছে। তবে সব ভিসা আবেদনকারীকে এই বন্ড দিতে হবে না। ইন্টারভিউ নেওয়ার সময় কনস্যুলার কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তবেই ভিসা দেওয়ার শর্ত হিসেবে এই বন্ড জমা দিতে বলবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভ্রমণকারী যদি ভিসার সকল শর্ত মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসেন, তবে এই বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই স্থায়ী নিয়ম চালুর ফলে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় থাকার প্রবণতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।

উল্লেখ্য, এই নতুন নিয়মের আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, তবে ভারতকে এই তালিকায় রাখা হয়নি।

সূত্র: রয়টার্স

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন