1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প কাজ করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় সার বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেন তিনি। পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে ‍‍পার্টনার কংগ্রেস‍‍ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ‍‍ (পার্টনার) প্রকল্পের আওতায় মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস ২০২৬ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

পার্টনার কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ বাবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক সহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানস্থল চত্বরে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে উপজেলা কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন