
পঞ্চগড় সংবাদদাতা:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন বলেন, আমার অনেক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অফার ছিলো। আমি যাইনি। কারন একটাই আমি ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে এখানে এসেছি।
শুক্রবার বিকেলে নিজ গ্রামেরবাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে নাগরিক সমাজের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান, আমি আটোয়ারীকে ওন করি। আমার অনেক স্মৃতি আছে এই গ্রামের মানুষের সাথে। আমার বাবা আমাদের পড়াশোনার জন্য আটোয়ারী ছেড়ে ঠাকুরগাঁও গিয়ে বাসা করেছেন। আমার বাবার মুদি দোকান ছিলো। উনি আমাকে সততা শিখিয়েছেন। আর এ কারনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। তিনিও বলেন আমিও আটোয়ারীর সন্তান আমরা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত করতে চাই।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী, অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সম্পাদক নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সন্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিতির হাতে।