1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা তারেক রহমানের সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, নয়ছয় বুজ দিয়ে কাজ করা যাবেনা মনে রাখবেন এটা আওয়ামীলীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন। এটা তারেক রহমানের সরকার।

সোমবার (২৫ মে) পঞ্চগড়ের মাড়েয়া এলাকায় সেই আউলিয়ারঘাটে ওয়াই ব্রীজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান কে হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন কালে প্রতিমন্ত্রী আজাদ রড, বালি, সিমেন্টের গুনগত মান যাচাই করে উষ্মা প্রকাশ করে বলেন, এই ব্রীজ বারবার হবেনা একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বচ্ছ ধারায় ফিরে আসুন।কাজ করতে যেকোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় এমপি হিসেবে আমি আপনাদের সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, সিডিউল অনুপাতে কাজ করবেন। বিন্দু পরিমাণ অনিয়ম দূর্নীতি হলে ছাড় দেয়া হবেনা প্রয়োজনে জেলে দিতেও দ্বিধাবোধ করবোনা।

এসময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধান সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল।শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৮০ জনের মতো মানুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নৌকা ডুবে যায়। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। পরে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস টানা চার দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রথমদিনে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ২২ জনের লাশ উদ্ধার করা হয়। পঞ্চম থেকে ১৮তম দিনে আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত ৭১ জনের লাশ উদ্ধার করা হয়। একজন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি হলেন সরেন্দ্র নাথ বর্মণ (৬৩)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন