1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ চুক্তিতে যে কারণে কোণঠাসা নেতানিয়াহু বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল ,টঙ্গিবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুস সালাম, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মৎস্য কর্মকর্তা নিগার সুলতান,প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ হান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন