1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় তরুণ ক্রীড়াবিদদের খুঁজে বের করতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ বাছাই পর্বে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাছাই কার্যক্রমে ফুটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,কাবাডি,দাবা,সাতার,এথলেটিক সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিশু-কিশোররা। বিচারকরা তাদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতিভাবানদের নির্বাচন করেন।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,যুব উন্নয়নের সহকারী অফিসার মো. মোশারফ হোসেনসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও অভিভাবকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” মূলত ইউনিয়ন পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি উদ্যোগ। নির্বাচিত খেলোয়াড়দের পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত করা হবে।

উপস্থিত ক্রীড়া প্রেমি ও অবিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে টঙ্গিবাড়ী থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন