1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:খুলনার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার হাম রুবেলা ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি ক্যাম্পের আওতায় ১২ হাজার ৩ শত ৮৫ জন শিশু হাম রুবেলা ক্যাম্পেইনের আওতায় আসবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, মোট ১৯ টি ক্যাম্পে ১১দিন ধরে হাম রুবেলা ক্যাম্পেইন চলবে। তিনি জানান, এর মধ্যে কমিউনিটি- ১১ হাজার ৫ শত ৯৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান- ৭৯১ জন। তিনি জানান, ৫ বছরের নীচের বয়সের শিশুরা ক্যাম্পেইনের আওতায় আসবে। আজ সোমবার সকাল ১০ টার দিকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. নুরুন্নবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখ, এমওডিসি ডাঃ আরাফাত ও ডাঃ শামীমা সুলতানা। অনুষ্ঠানে এছাড়া অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন