1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডব্লিউএইচওর হুঁশিয়ারি পরিস্থিতি আরও খারাপ হতে পারে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

ডব্লিউএইচওর হুঁশিয়ারি পরিস্থিতি আরও খারাপ হতে পারে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে মহামারী আরও খারাপ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১৩ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, অনেক বেশি দেশ ভুল পথে হাঁটছে। আর এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে… পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরও খারাপের দিকে যাবে।

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ৫ লাখের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রিয়েসুস বলেন, রোববার বিশ্বে নতুন আক্রান্ত ২৩০,০০০ জনের মধ্যে ৮০ শতাংশ সংক্রমণ ঘটেছে ১০টি দেশে। আর ৫০ শতাংশ ভাইরাস সংক্রমণ ঘটেছে মাত্র দুটি দেশে।

সবেচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা দেশ দুটি হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন