1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী কার্ড চালু করবে -মালদ্বীপ বিএনপির সভাপতি খলিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী কার্ড চালু করবে -মালদ্বীপ বিএনপির সভাপতি খলিল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা: 

বিএনপি ক্ষমতায় গেলে শুধু  কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড চালু করবে না, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডও চালু করবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মাফ করে দিবেন।

সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দিবেন।

বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন দেশে থাকেন,

আমরা প্রবাসীরা আশা করছি, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রবাসী কার্ডও চালু করবেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দশটায় জামালপুর সদরের ইটাইল ইউনিয়নে বিএনপির শেষ নির্বাচনী সভায়  এসব কথা বলেন তিনি।

জামালপুর সদর আসনের বিএনপির প্রার্থী ওয়ারেস আলী মামুনের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে খলিল বলেন,

গত তিনটি নির্বাচনে বাংলাদেশ মানুষ ভোট দেয়নি।

এবার নির্বাচনে দেশের মানুষ শান্তিতে ভোট দিয়ে পছন্দের নেতা নির্বাচন করবে। কেউ যাতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর যাতে কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে না পারে সেজন্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী ওয়ারেস আলী মামুনকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাসস্ট্যান্ড, হাসপাতাল, বিমানবন্দরসহ জনবহুল স্থানে ফ্রী ইন্টারনেট সেবা দিবে।

খলিল বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।

জামালপুর সদর উপজেলা বিএনপির স্হানীয় সরকার সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে, ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, কেন্দ্র কমিটির প্রধান উপদেষ্টা রফিকুল হোসেন সরকার, টিএন্ডটি বাংলাদেশের ব্যবস্হাপনা পরিচালক সোহেল রানাসহ অন্যরা।

সভাশেষে মধ্যরাতে কয়েকশো নারী পুরুষ শেষ মুহূর্তের ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন