1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ:লীগের সেক্রেটারি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ:লীগের সেক্রেটারি আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতের অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি তোতা তস্তার, তিনি ছিলারচর এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ার। যৌথ বাহিনীর একটি টিম রাত্রীকালীন বিশেষ অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
LN24BD /MHS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন