প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১১:১৬ এ.এম
মাদারীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ:লীগের সেক্রেটারি আটক

মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতের অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি তোতা তস্তার, তিনি ছিলারচর এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ার। যৌথ বাহিনীর একটি টিম রাত্রীকালীন বিশেষ অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
LN24BD /MHS
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.