1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একদল ভোট চুরি করার পায়তারা করছে: শামা ওবায়েদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

একদল ভোট চুরি করার পায়তারা করছে: শামা ওবায়েদ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর)

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গনতন্ত্রের ভোটাধীকারের দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে স্থানীয় বিএনপির আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গনতন্ত্রের ভোটাধীকারের দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি। সুতরাং এটা কোন ভাবেই আমাদের নষ্ট করা যাবে না। ১১ তারিখে থেকে ১২ তারিখ রাত পর্যন্ত রেজাল্ট শীট হাতে না পাওয়া পর্যন্ত এক একটা ধানের শীষের ভোট রক্ষা কবজের মতো পাহারা দিতে হবে। একদল ভোট চুরি করার পায়তারা করছে।

তিন আরও বলেন, গ্রাম পাহারা দিতে হবে। গ্রামে ১২ টার পরে লোক ঢুকে। যারা ১২ টার বের হয় তারা তো ভালো কাজে বের হয় না।

আমি ১৭ বছর ধরে আছি। আমি আপনাদের ছেড়ে যাইনি, মৃত্যু পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। আপনরা শুধু ১২ তারিখে সকালে গিয়ে ধানের শীষে ভোটটা দিবেন। সবাইকে ধানের শীষে ভোটটা দিতে বলবেন। আমি কিন্তু আপনাদের নেত্রী না, আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে। মেয়ে ও বোনের কাছে সবাই দাবী নিয়ে কথা বলতে পারে। আমার কাছে বলবেন আমি এই এলাকার সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। এই অঞ্চলের মানুষকে শিক্ষা দিতে হলে, কর্ম দিতে হলে ধানের শীষের কোন বিকল্প নাই।

আমরা সকল ধর্ম, সকল বর্ণ, আওয়ামীলীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, জাতীয় পার্টি কিছু কিছু না। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে এই উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলতে হবে। আমি আপনাদের ঘরের মানুষ, নিজেদের মানুষ। আপন মানুষের কাছে দাবী নিয়ে সব কিছু দাবী করা যায়। আমিও আপনাদের কাছে দাবী করতে পারি। আমার ভাই, বোন ও মায়েদের কাছে দাবী আপনাদের এক একটা ধানের শীষের ভোট ভবিষ্যতে আমাকে এই রাস্তা, মাদ্রাসা, গোরস্থান, ইউনিভার্সিটি, হাসপাতাল করতে সুযোগ করে দিবে। ঐ অবস্থানে যেন আমরা যেতে পারি। ভোটটা যেন মিস না হয় এবং একটা ভোটও যেন ধানের শীষের বাহিরে না যায়।

সালথা উপজেলায় দল পক্ষ গ্যাঞ্জাম বাদ দেওয়ার আহ্বান করে শামা ওবায়েদ বলেন, এগুলো কমাতে হবে যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি। অত্র অঞ্চলের মানুষ শান্তি চায়, ভালো থাকতে চায়, কর্মস্থান চায়, শিক্ষা চায়।

খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ছোট ছোট ভাইরা খেলার মাঠ চায়। অবশ্যই এখানে খেলার মাঠ, লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে। উন্নত মানের মাদ্রাসা, মসজিদ লাগবে। এগুলো সব করতে পারবো বিএনপি সরকার গঠন করলে। আপনারা দয়া করে সবাই ধানের শীষের প্রার্থী হয়ে ধানের শীষের ভোট চাইতে হবে।

উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম,বিএনপি নেতা জাহিদ হোসেন, আব্দুর রব মাতুব্বর সহ স্থানীয় বিএনপির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন