1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়: শাহ আকরাম আলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়: শাহ আকরাম আলী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা(ফরিদপুর)সংবাদদাতা:

ফরিদপুরের সালথায় ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—হক সবসময় বিজয়ী হয় আর নাহক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সালথা বাইপাস সড়কে ‘একতাবদ্ধ ছাত্রসমাজ’ আয়োজিত এক বিশাল প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আল্লামা শাহ আকরাম আলী যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশ ও ইসলামের ক্রান্তিলগ্নে যুব সমাজকে পূর্ণোদ্যমে এগিয়ে আসতে হবে। প্রতিকূলতা ডিঙিয়ে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখনকার প্রধান লক্ষ্য।

নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মোছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আকরাম আলীর জ্যেষ্ঠ পুত্র মুফতি ইমরান হুসাইন, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, সালথা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, বাইতুল মাল সম্পাদক আব্দুল আল মামুন, সালথা উপজেলা ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, এছাড়াও উপজেলা ছাত্র মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়েজুল্লাহ আবু মুসাসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন