1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদ প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) থ্রি স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মুফতি আমজাদ হোসেন আশরাফীর প্রধান অতিতির্থা ও খতিব ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা কাইউম ফারুকী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আবু বকর, মাওলানা আখতার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নুরে আলম, মাওলানা আব্দুল খালেদ, মুফতি আবুল বাশার, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্যরা।

আমজাদ হোসেন আশরাফী তার বক্তব্যে বলেন, নবীনগরে স্বাধীনতার পর আমিই একমাত্র আলেম। এই প্রথম নবীনগরবাসী কোন আলেমকে ভোট দেবার সুযোগ পাবে। আমার টাকা পয়সা নাই, একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দিবেন। আমি জিতলে জিতে যাবে এদেশের আলেম, মাওলানা, মুফতি। আমি অবৈধ টাকা দিবোও না ইনশাল্লাহ নির্বাচিত হলে অবৈধ টাকা নিবোও না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিক্সা মার্কায় ভোট দিন।

এসময় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন