1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতার পদত্যাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

সালথায় সংবাদ সম্মেলন করে যুবলীগ নেতার পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী যুবলীগের এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। আজকের পর থেকে বিএনপির রাজনীতি করবেন বলে তিনি ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতা হলেন- সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্ল্যা।

এসময় বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা পান্নু মিয়া, খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্যা, মাসুদ মোল্যাসহ সালথার কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বল্লভদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্যা। তিনি বলেন, আমি কোন প্রকার চাপ বা ভয় না পেয়ে সেচ্ছায় সজ্ঞানে আমার এই পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শহিদ জিয়া’র নীতি আদর্শকে ধারণ করে ফরিদপুর- ২আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সাথে কাজ করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন