1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান,নিষিদ্ধ জাল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান,নিষিদ্ধ জাল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ৭ জানুয়ারি দিনব্যাপী তেরখাদা উপজেলার বিভিন্ন নদী ও আশপাশে নিষিদ্ধ জাল ও মাছ ধরা ফাঁদ অপসারণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ ফাঁদ (১০ টি চরঘেরা জাল)আটক পূর্বক তা জনসমক্ষে ভস্মিভূত করা হয়। জাল ফেলে মাছ শিকারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান এবং জেলা নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী একই দিনে

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বলরামপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোঃ আব্দুল হাকিম মোল্লা নামে এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ১৩ ধারায় ১০হাজার টাকা জরিমানা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন