1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতাঃ

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাচগাও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার (৫জানুয়ারি) বেলা ১১ টায় স্কুলের হল রোমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মো.মনিরুজ্জামান মনির।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুল হাই,আকতার লাকুরিয়া,শেখ সেলিম, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, পাচগাও ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার মোল্লা, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ এর সাবেক আহবায়ক তানভীর মল্লিক,বিটি কলেজ ছাত্রদলের সভাপতি নিশাদ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন