1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাহ্মণবাড়িয়া ০৫ আসনে জেলা বিএনপির অর্থ সম্পাদক তাপসের স্বতন্ত্র ফর্ম জমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া ০৫ আসনে জেলা বিএনপির অর্থ সম্পাদক তাপসের স্বতন্ত্র ফর্ম জমা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়ন পত্র জমা দিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস। কাজী মো. নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের চার বারের সাবেক এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছে এ মনোনয়নটি ফর্ম জমা দেন।

কাজী মো. নাজমুল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের বলেন, আপনাদের পাশে আমার বাবা যেমন ছিলেন তেমনি আমিও আপনাদের পাশে থেকে জনগনের সেবা করার আপ্রাণ চেষ্টা করবো। আমার জন্য সবাই দোয়া করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ উনার জন্য সবাই দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী, সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু, নবীনগর পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, নবীনগর উপজেলা যুব দলের সদস্য সচিব এমদাদুল বারী, নবীনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি রুবেল আক্রামসহ অন্যান্যরা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন