1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

তেরখাদায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ১৯ ডিসেম্বর বিকেল ৩টার দিকে খুলনা-০৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী এস. এম. আজমল হোসেন বাচ্চু’র আয়োজনে তেরখাদা উপজেলার মসুনদিয়া পৈত্রিক ভিটায় এক মতবিনিময় সভা, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য তরফদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মোঃ সাহেব আলী মোল্যা, মোঃ মামুন মোল্যা, মোঃ টুকু মিয়া ভুইয়া, খন্দকার হাবিবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা সিকদার, মোঃ ফারুক শেখ, মোঃ আজাদ মোল্যা, মোঃ শৈয়েব চৌধুরী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এড. আজমল হোসেন বাচ্চু বলেন, অবহেলিত তেরখাদাকে মডেল তেরখাদায় রূপান্তরিত করার সময় এসেছে। তিনি বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই ভুতিয়ার বিলের জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জনগণের সুষম চাষাবাদের সুবিধা সৃষ্টি করা হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে। উন্নয়ন বঞ্চিত জনপদ তেরখাদাকে মডেল তেরখাদায় রূপান্তরিত করতে প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করা। তিনি জনগণের দোড় গোড়ায় ভোট প্রার্থনার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন