1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু। গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে লড়তে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এম এইচ খান মঞ্জুর পক্ষে ফরম সংগ্রহ করেন তার সমর্থক আজম খান। এ সময় এম এইচ খান মঞ্জুর অন্য কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন এম এইচ খান মঞ্জু। কিন্তু, বিএনপি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. কে এম বাবরকে মনোনয়ন দেয়। মনোনয়নবঞ্চিত হওয়ার পর বেশকিছু দিন ধরে গুঞ্জন চলছিল যে, এম এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হবেন। বুধবার তার মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে সে গুঞ্জন সত্যি হলো। শেষ পর্যন্ত এম এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকলে বিএনপির ভোটের মাঠে প্রভাব পড়বে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জেলা কমিটির আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-৩ আসনে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-২ আসনে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন আছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন