1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪ কমিশনার ও সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চাইল ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৪ কমিশনার ও সচিবের জন্য বিশেষ নিরাপত্তা চাইল ইসি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং জুলাই যোদ্ধা ওসমান হাদিকে দিনে-দুপুরে গুলির ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সার্বিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এসূত্রে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।

ওই চিঠির প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদানের অনুরোধ করা হয়েছে। এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকাস্থ বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট প্রদানের কথাও বলা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ‎গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন