1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিসচা'র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

নিসচা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতা:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা টঙ্গীবাড়ী শাখার আয়োজনে সোমবার (১ডিসেম্বর) বেলা ১১ টায় টঙ্গীবাড়ী থানা গেট থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি টি টঙ্গীবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা শুধু সরকারের নয়, সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা, পথচারীদের নিয়ম মেনে চলা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, নিসচা বিগত তিন দশক ধরে যেভাবে সড়ক নিরাপত্তায় কাজ করছে, তা ভবিষ্যতেও আরও গতিশীল হবে। তারা সবাইকে নিরাপদ সড়ক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তারা মিয়া, নিসচা’র টঙ্গীবাড়ী শাখার সহ সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল,প্রচার সম্পাদক জসিম শেখ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম মাঝি,প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, সমাজ কল্যাণ বিষয়ক বাবুল শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন