1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় সরকারি নর্থ খুলনা কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তেরখাদায় সরকারি নর্থ খুলনা কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

আজ ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে তেরখাদার ঐহিত্যবাহী সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিভাগীয় বন কর্মকর্তা (অবঃ) শেখ এহিউল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আটলিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, প্রবীণ শিক্ষক মোল্যা ঈমান উদ্দিন ও কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য তরফদার মোঃ মনিরুজ্জামান। প্রভাষক যথাক্রমে জি এম শাহীনুর রহমান, মোঃ রবিউল ইসলাম রাজু, উজ্জ্বল কুমার কুন্ডু ও অনির্বান রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক যথাক্রমে সিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, মোঃ সফিকুর রহমান, অনীমা রানী বিশ্বাস ও সাধন কুমার সাহা, প্রভাষক যথাক্রমে এস এস শফিউল্লাহ, রমা মন্ডল, মুসলিমা খানম, মোঃ গোলাম মোর্তজা পলাশ, শেখ ফরিদ আহমেদ, পুষ্প বিশ্বাস, সোনিয়া রহমান ও বিপ্লব সিকদার। ক্রীড়ার সার্বিক দায়িত্ব পালন করেন কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু। দৃশ্য ধারণ করেন প্রর্দশক হিমরুল ইসলাম। উল্লেখ্য যে, আজ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন