1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিসুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা. ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, কামাল হোসেন, বিপ্লব সরকার, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

এডভোকেট এম এ মান্নান বলেন, মহান আল্লাহর কাছে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন