1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আপনারা আমাকে নয়, ভোট দিবেন তারেক রহমানের ধানের শীষে- এড. এম এ মান্নান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

আপনারা আমাকে নয়, ভোট দিবেন তারেক রহমানের ধানের শীষে- এড. এম এ মান্নান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল:

আপনারা আমাকে নয়, ভোট দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ধানের শীষকে। আমার সাথে ধানের শীষের অনেকেই নমিনেশন চেয়েছেন। তারা কেউ আমার সহযোদ্ধা, বন্ধু, বড় ভাই, ছোট ভাই। আমার দীর্ঘ রাজনৈতিক ত্যাগের কারনে আমি নমিনেশন পেয়েছি। আমি সবাইকে আহবান করবো ধানের শীষকে বিজয়ী করতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনারা আমার ভাই, আমাদের দল আমাকে মূল্যায়ন করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকলকে, বলে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগরের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট এম এ মান্নান।

মঙ্গলবার ( ২৫ নভেম্বর ২০২৫) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্বনা ও জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। গণসংবর্বনা ও জনসভা শেষে কণ্ঠশিল্পী মনির খান তার গান পরিবেশন করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, লিয়াকত আলী, নবীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক ডা. মাইন উদ্দিন মহিনসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন