1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে শাপলা কলির পক্ষে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

টঙ্গীবাড়ীতে শাপলা কলির পক্ষে এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১নভেম্বর) দুপুরে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মাজেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবো। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করবো, নীতি শিক্ষায় শিক্ষিত করবো এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আউটসোর্সিং মার্কেটে যুক্ত করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবো। স্বাস্থ্য সেবা সবার দৌড়গোরায় পৌঁছে দিবো। হাট বাজারে যানজট নিরসনে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি মোঃ মেহেদী হাসান,টঙ্গীবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী আনিসুর রহমান, আরিফ সরদার, উপজেলা কমিটির সদস্য সাকিব বেপারী, শাহাদাত হোসেন সহ এনসিপি’র জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন